চেয়ারম্যানের বাণী

image

মোঃ ময়নুল ইসলাম লিটন

সুধী, আসসালামু আলাইকুম। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমি কুড়িগ্রাম জেলাধীন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নকে স্মার্ট নাগরিক সেবা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ডাটাবেইজ ও সেবা প্রদান কার্যক্রম শুরু করলাম। বর্তমানে আমি অত্র ইউনিয়নের সকল হোল্ডিং নাম্বার ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নাম্বার QR কোড যুক্ত স্মার্ট কার্ড সিস্টেম করেছি। যার ফলে আমি এবং আমার এলাকার সকল জনগণসহ সারা দেশের মানুষ ১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের সকল খানার খবর ঘরে বসে নিতে পারবে। আমাদের ইউনিয়নের সকল নাগরিক www.bangasonahatup.com এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের সকল নাগরিক সেবা ঘরে বসে আবেদন করতে পারবে, বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে, আবেদন কপি সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য কর্তৃক সত্যায়িত করে নিয়ে আসলে, পরিষদ দ্রুত নাগরিক সেবা প্রদান করতে পারবে।

আরো পড়ুন

ইউপি সদস্যবৃন্দ

নাম
প্যানেল চেয়ারম্যান-০১
১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ
মোবাইলঃ 0161
নাম
প্যানেল চেয়ারম্যান-০২
১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ
মোবাইলঃ 018
নাম
প্যানেল চেয়ারম্যান-০৩
১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ
মোবাইলঃ ০১৬৯
বিবি ফাতেমা
ইউপি সদস্যা- ১,২,৩
১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ
মোবাইলঃ ০১৮
রুবি আক্তার
ইউপি সদস্যা- ৪,৫,৬
১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ
মোবাইলঃ ০১৬৯
মোঃ হান্নান
ওয়ার্ড সদস্য-০৩
১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ
মোবাইলঃ ০১৮১৪
মোঃ রাসেল মনি
ওয়ার্ড সদস্য-০৯
১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ
মোবাইলঃ 0181

October 2026

SunMonTueWedThuFriSat
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক নজরে ১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন

১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ

উত্তরাঞ্চলের একবারে সর্বশেষ প্রান্তে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সর্বকনিষ্ট ইউনিয়ন হল বঙ্গ সোনাহাট ইউনিয়ন। কাল প্রক্রিয়ার আজ বঙ্গ সোনাহাট ইউনিয়নটি শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, খেলাধুলা এবং বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা সুন্দর ভাবে পালন করে আসছে।
 
1)    ইউনিয়নের নাম: ১০নং বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদ।
2)   আয়তন : ৩৮.৩৫ বর্গকিলোমিটার।
3)   লোকসংখ্যা : ৩৬,৬৯৫ জন প্রায় (২০১১ সালের আদম শুমারী)
4)   গ্রামের সংখ্যা : ১৫ টি।
5)   মৌজা সংখ্যা : ০৩ টি।
6)   হাট বাজার সংখ্যা : ০৪ টি।
7)   উপজেলা থেকে দুরত্ব: ১০ কিলোমিটার।
8)   শিক্ষার হার: ৫৬% (আদম শুমারী ২০১০ অনুযায়ী)।
9)   সরকারী প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: ০৭ টি।
10)  রেজি: প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: ০১ টি।
11)  উচ্চ বিদ্যালয় সংখ্যা: ০২ টি।
12)  ডিগ্রী কলেজ: ০১ টি।
13)  মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা: ০২টি।
14)  মাদ্রাসা সংখ্যা: ০১ টি।
15) ঐতিহাসিক স্থান: ০১ টি।
16) গুরুত্বপুর্ন দর্শশনীয় স্থান: ০৬ টি।
17) নব গঠিত পরিষদের বিবরণ:
18) গ্রাম সমুহের বিবরণ: গ্রাম সংখ্যা ১৪ টি।
19) ইউনিয়ন পরিষদের জনবল:
নির্বাচিত ইউপি সদস্য: ১২ জন।
সচিব: ০১ জন।
গ্রাম পুলিশ: ৯ জন।
 
20) এক নজরে বঙ্গসোনাহাট ইউনিয়নের পানি পায়খানার অবস্থা:
বঙ্গসোনাহাট ইউনিয়নের মোট পরিবারের সংখ্যা ৪৯৭৪,মোট জনসংখ্যা ১৯৮৬২। যেখানে পুরুষ ১০০৮০ জন, নারী ৯৭৮২ জন ও প্রতিবন্ধীব্যক্তির সংখ্যা ২৬জন। অথনৈতিক শ্রেণীবিন্যাস অনুসারে মোট জনসংখ্যার ৩৩% হত-দরিদ্রসহ মোট ৭৯% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, মধ্যবিত্ত ও ধনী শ্রেণীর মানুষ যথাক্রমে ১১% ও ১০%। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে এমন পরিবারের সংখ্যা মাত্র ১৫০৪ টি যেখানে ১৬৬৬ টি পরিবার অস্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে আর এই ইউনিয়নে কোন পরিবার খোলা জায়গায় মল ত্যাগ করে না। যৌথ ভাবে পায়খানা ব্যবহার করে মোট ১৮০৪ টি পরিবার। ইউনিয়নে মোট ১৩% পরিবার নিরাপদ পানি ব্যবহার করে অর্থাৎ গোড়া পাকা নলকুপের পানি পান করে আর ৮৭% পরিবার অনিরাপদ পানি পান করে অর্থাৎ গোড়া কাঁচা নলকুপের পানি পান করে। মোট ব্যবহারকারীর ৩৭% পরিবার যৌথ ব্যবস্থাপনায় পানির উৎস ব্যবহার করে।
 

আরো পড়ুন

ছবি গ্যালারী

ভিডব্লিউবি উপকারর ভোগী মহিলাদের প্রশিক্ষণ +
আবেদন ও যাচাই +
প্রতিষ্ঠান হলে স্মার্ট সেবা পাবে তাৎক্ষণাত +
আমি সমস্যা, আমি সমাধান। +
স্মার্ট হবে কার্যালয়, সেবা পাবে ঠিক সময়। +
হোল্ডিং নিবন্ধনকারীটিম +
সফটওয়্যারে হোল্ডিং নিবন্ধনকারীদের পরিচয়পত্র প্রদান। +
জন্ম ও মৃ্ত্যু নিবন্ধন প্রচারনা +

ভিডিও গ্যালারী

প্রশাসনিক কর্মকর্তার বাণী

image

মোঃ আব্দুল বাতেন

স্মার্ট স্থানীয় সরকার, উন্নত সেবা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বর্তমানে ১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদকে স্মার্ট ইউনিয়ন করার লক্ষ্যে ইউনিয়নের সকল হোল্ডিং নম্বর ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নম্বর QR কোড যুক্ত স্মার্ট কার্ড সিস্টেমে চালু করেছি এবং ক্যাশলেস ইউনিয়ন ওয়েবসাইট ও সফটওয়্যারের মাধ্যমে অনলাইন ই-সেবা চালু করেছি । ফলে ১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সেবার আবেদন বিকাশে পেমেন্টের মাধ্যমে www.bangasonahatup.com ওয়েবসাইট থেকে সকল সেবা গ্রহন করতে পারবে। এতে করে স্মার্ট নাগরিক সেবার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

আরো পড়ুন

জরুরী নাম্বার

জাতীয় সঙ্গীত

সদস্য রিপোর্ট